হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে মাটি কাটায় ট্রলারসহ ৫ জনকে আটক করে নৌ পুলিশ। আটক ৫ জনের নামে বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা করে হিজলা নৌ পুলিশ ফাড়ির বিকাশ চন্দ্র দে। মঙ্গলবার উপজেলার বরজালিয়া ইউনিয়নের বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার চেষ্ঠাকালে ট্রলারসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন শমসের আলী গাজীর ছেলে নাসের গাজী(৪২) হাবিবুল্লাহ মোড়লের ছেলে আশরাফ আলী (৩৫)মৃত ছোরাত আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম গাজী(৫০) তজির মোড়লের ছেলে গোলাম হোসেন(৩৫) বারী সরদারের ছেলে আবুল বাশার(৩৫)। এ ঘটনায় হিজলা নৌ পুলিশ এসআই আরিফুল ইসলাম জানায় গোপন সংবাদের জানতে পারি মেঘনা নদীর থেকে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই সংবাদ পেয়ে সঙ্গীয় ফোস নিয়ে মঙ্গলবার সকাল ১০ টার সময় মাটি বোঝাই ট্রলার ৫ জনকে আটক করি। তিনি আরো জানায়, প্রায় রাতে গোপনে উপজেলার বিভিন্ন ইটভাটায় চরের মাটি কেটে বিক্রি করে আসছে। হিজলা থানার ওসি মোঃ ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানায় আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। তাদের বরিশাল জেলহাজতে প্রেরণ করা হবে। ##