• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১৪:১৯ অপরাহ্ণ
সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, শাহাজান ভবনে কাজ করতে গিয়ে মামুন নামে এক যুবকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্দ্বীপ কমপ্লেক্সে, এক্সিম ব্যাংকের পাশে নতুন নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মামুন হরিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মো. করিমের ছেলে।

স্থানীয়রা জানান, কাজ করার সময় তার এক সহকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যায় মামুন। এ সময় তিনি নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।