• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে গণধর্ষণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা, ১১ ঘন্টা পর যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১৪:০৩ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে গণধর্ষণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা, ১১ ঘন্টা পর যান চলাচল শুরু

স্টাফ রিপার্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সমঝোতা হওয়ার পরও মহাসড়ক থেকে অবরোধ তুলে না নেয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বহিরাগতরা। এতে অন্তত ৮/১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়ি, একটি লোকাল বাস ও একটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৫ টার দিকে হামলার ঘটনা ঘটে।

এদিকে, ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ প্রায় ১১ ঘন্টা পরে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এর র থেকে ঢাকাখুলনা ও গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের শুরু হয় যান চালাচল।

জানাগেছ, দুপুর আড়াই দিকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, ভিসি এ কিউ এম মাহাবুব, জেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সমঝোতা বৈঠকে বসেন। বিকেল ৪ টায় ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের আশ্বাসে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের সমঝোতা বৈঠক শেষ হয়। বৈঠক শেষে জেলা প্রশাসন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ফিরে যাওয়ার অনুরোধ করেন।

শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয় ক্রাম্পাসে ফিরে গেলেও অন্য অংশ মহাসড়কের উপর অবস্থানে থাকে। এসময় বহিরাহতরা লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা চালালে তারা দিক বিগিদ ছোটাছুটি করে। হামলায় ৮/৯ জন শিক্ষার্থী আহত হন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়ি, একটি লোকাল বাস ও একটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ হামলায় ছাত্রলীগকে দায়ী করলেও এ ঘটনার সাথে তাদের কোন সংশ্লিষ্ট নেই দাবী করে জেলা ছাত্রলীগের সভাপতি মো: নিউটন মোল্লা জানিয়েছেন, শিক্ষার্থীদের সাথে জেলা ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করে ৫ ঘন্টা আন্দোলন করেছে। প্রশাসনের সাথে ২৪ ঘন্টার অাল্টিমেটাম দিয়ে সমঝোতা করিয়ে দিয়েছে। তারপর আন্দোলনকারীরা ক্যাম্পাসে ফিরে যায়। তবে, আমি শুনেছি তারপর কিছু সংখ্যক জামাত, ডান বাম আন্দোলন থেকে সরে না আসায় তাদেরকে স্থায়ীয়রা সরিয়ে দিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে অভিযান চলছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি একিউএম মাহাবুব বলেন, এটি একটি নক্করজনক ঘটনা। এ ঘটনার সাথে জ‌ড়িত‌দের উপযুক্ত বিচার করতে হবে। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, অপরাধী যেই হোক না কেন কাউকে কোন ছাড় দেয়া হবে না। আমিও চাই এ ঘটনার সাথে জ‌ড়িত‌দের সর্বোচ্চ সাজা হোক।

জেলা প্রশাসক শাহিদা সুলাতানা বলেন, আমি বিষয়টি নিয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছিলাম। অামি পুলিশ সুপারকে অনুরোধ করেছি দ্রুততম সময়ের মধ্যে এঘটনায় জ‌ড়িত‌দের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।

প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার হেলিপ্যাড থেকে হেঁটে বের হচ্ছিলেন। এ সময় ৭/৮ যুবক একটি ব্যাটারী চালিত ইজি বাইকে তাদের তুলে নিয়ে হ্যালিপাডের পাশে নির্মাণাধীন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের বারান্দায় নিয়ে ওই ছাত্রীর সাথে থাকা তার বন্ধুকে মারধর ও শিক্ষার্থীকে গণধর্ষণ করে। পরে খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে ওই ছাত্রী প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটা মামলা দায়ের করেন। #