• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে পরাজিত করেছে মুক্তিযোদ্ধা সংসদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১৩:০৯ অপরাহ্ণ
স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে পরাজিত করেছে মুক্তিযোদ্ধা সংসদ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলায় গোপালগঞ্জ প্রে্যুতে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে পরাজিত করে প্রথম জয়ের মুথ দেখেছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে সাড়ে ৩ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘের মুখোমুখি হয় স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। খেলার প্রথমার্ধে রক্ষনাত্মক খেলা শুরু করে দু’দল। তেমন কোন আক্রমণ সাজাতে না পারায় কোন দলই গোল করতে পারেনি।

তবে খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু করে দু’দল। খেলার ৫৪ মিনিটে ৯ নম্বর জার্সিধারী বসনিয়া এন্ড হারর্জেগোভিনার খেলোয়াড় নেডো তুর্কভিক লম্বা পাস থেকে ২নং জার্সীধারী খেলোয়াড় সজল ইসলাম হেডে গোল করে স্বাধীনতা ক্রীড়া সংঘকে এগিয়ে দেয়।

এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে মুক্তিযোদ্ধা। খেলার ৮১ মিনিটে মিশরের ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার আহম্মেদ আয়মন সামসুদ্দিন গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় আনে। এর দুই মিনিট পর ৮৩ মিনিটে টেস্কটুয়াকি মিশাওয়া গোল করলে ২-১ গোলের এগিয়ে যায় মুক্তিযোদ্ধ। তবে আর কোন গোল না হওয়ায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক মুক্তিযোদ্ধা।

খেলাটি পরিচালনা করেন আনিসুর রহমান সাগর। সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রাসেল মাহমুদ ও মোঃ রবিন খান। #