• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে গণধর্ষণ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ
বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে গণধর্ষণ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় ও দাষীদের গ্রেফতারের দাবীতে আজও বিশ্ব‌বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বেলা দেড় ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৪টি দাবীর কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত দাবি জানান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু।

তাদের দাবিগুলো হলো, ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় বসবাস করা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। ছাত্রী ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার করা এবং ধর্ষণ ঘটনার সম্পর্কিত সব বিষয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রধানমন্ত্রীকে অবহিত করা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা এ ঘটনায় পরবর্তী সময়ে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সকাল ১১ টায় ভি‌সির রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ কিউ এম মাহবুব , প্রক্টর রাজিউর রহসানসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকাল ১১ টায় বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হন বিশ্ববিদ্যালয় কাম্পাসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় বিচার ও দোষীদের গ্রেফতারের দাবীতে শ্লোগানে শ্লোগানে ক‌ম্পিত হয়ে ওঠে পুরো ক্যাস্পাস।

এছাড়া বিকাল ৪টা থেকে প্রশাসনিব ভবনের সমানে অবস্থান কর্মসূচী এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিলের আয়োজন করেছে আন্দোলনরত শিক্ষার্র্থীরা।

প্রসঙ্গত, বুধবার রাতে গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগস্থ হেলিপ্যাড থেকে হেঁটে বের হচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারী চালিত ইজি বাইকে কয়েক জন ব্যক্তি তাদের তুলে নেয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের হ্যালিপাডের পাশেই নির্মাণাধীন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের ভবনে নিয়ে গিয়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে। রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটা মামলা দায়ের করেন।

এর প্র‌তিবাদে বহস্প‌তিবার সকাল থে‌কে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে বিকালে প্রশাসনের সাথে সমঝোতা বৈঠক হবার পর অবরোধ তুলে নেয়া হয়। কিন্তু কিছু শিক্ষার্থী সড়ক থেকে না সড়লে বরিহাগতদের হামলায় ৮ শিক্ষার্থী আহত হন। #