মো. ইসমাইল ভোলা।
ভোলায় পূজা রিনা বেগম (৪৮) ( ছদ্মনাম) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ জামাল (৪০) নামে এক মুদি দোকানী রিরুদ্ধে।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছোট আলগী গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর দেখে অভিযুক্ত জামাল পলাতক বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূক রিনা বেগম গত বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে ৩ টার দিকে তার ঘরের পিছনে অবস্থিত টিউবওয়েলে গোসল করে পোশাক পরিবর্তন করা সময় অভিযুক্ত জামাল গোসলখানা ঢুকে গৃহবধূ রিনা বেগম কে জড়িত ধরে তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় গৃহবধূ রিনা বেগমের ডাকচিৎকারে পাশ্ববর্তী পারুল বিবিসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত জামাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূ জানান, আমি দুপুরের কলে গোসল করতে যাই। গোসল শেষ করে আমি কাপর পরিবর্তন করার সময় হাঠাৎ করে জামাল সেখানে ডুবে হাত থাকা গরম পানি আমার চোখে মূখে মারতে থাকে। যখন আমার চোখ মূখ বন্ধ হয়ে যায়। তখন সে আমাকে জড়িয়ে ধরে। আমি চিৎকার দিলে আশেপাশের ছুটে জামাল পালিয়ে যায়। আমি আপনাদের কাছে এই ঘটনার বিচার চাই।
গৃহবধূ শাশুড়ী জানান, তার পুত্রবধূ প্রতিবন্ধী সে যখন কলে গোসল করতে যায়। পাশে উৎপেতে থাকা জামাল পিছন থেকে কাপড় পরির্বতন করার সময় তাকে তার হাতে থাকা গরম পানি পুত্রবধূর চোখ-মুখে মারে পরে তাকে জড়িয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বউর চিৎকার শুনে আমি ঘর থেকে দৌড়ে কলপাড় গেলে জামাল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
প্রতিবেশী পারুল বেগম জানান, আমি আমার ঘরের পাশে কাজ করতে ছিলাম। হাঠাৎ চিৎকার শুনে আমি কলপাড় গিয়ে দেখি জামাল ভেতর থেকে বেড়িয়ে চলে যাচ্ছে ও রিনাকে কান্না করতে দেখি। আসলে জামাল খুব খারাপ লোক। সুযোগ পেলেই সে নারীদের গায়ে হাত দেয়। এরআগেও এরকম অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। তার অনেক ক্ষমতা অনেক তাই ভয়ে তাকে কেউ কিছু বলে না।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ভোলা সদর মডেল থানার এসআই রঞ্জিত সরকার ঘটনা সততার নিশ্চিত করে জানান, এই ঘটনা অভিযোগ পাওয়া গেছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছি। ঘটনাস্থলে অভিযুক্ত জামাল পাওয়া যায়নি। মামলায় অভিযোগ ভিত্তিতে মামলা করা আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
অভিযুক্ত জামাল সাথে মুঠোফোন যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করলে সে জানান, বিষয়টি অস্বীকার করেন বলেন আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
স্থানীয় মেম্বার আলমগীর ডাক্তার জানান, আমি এলাকায় ছিলাম না। ঘটনাটি আমাকে জানিয়েছে। যেহেতু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসন এর ব্যবস্থা গ্রহণ করবে।
এই বিষয় ধনিয়ার ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি থানায়ও অভিযোগ করা হয়েছে। প্রশাসন তদন্তের সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্তের সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।