• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জলাধার সুরক্ষা ও সংরক্ষণ ইস্যুতে বিভাগীয় পর্যায়ের জোট গঠন সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ
জলাধার সুরক্ষা ও সংরক্ষণ ইস্যুতে বিভাগীয় পর্যায়ের জোট গঠন সভা

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির আয়োজনে জলাধার সুরক্ষা ও সংরক্ষণ ইস্যুতে বিভাগীয় পর্যায়ের জোট গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বরিশাল নগরের এজটি অভিজাত রেস্তোরাঁয় বিভিন্ন জেলার পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় ৷
অধ্যাপক মোঃ আব্দুল মোতালেব এর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দীপ্তি রাণী ঘোষ, বেলার আঞ্চলিক সমন্নয়ক লিংকন বায়েন, রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, স্কোপ এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন, দ্য হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্নয়ক মেহের আফরোজ মিতা, বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের ফোকাল পারসন ইনজামুল সাফিন, দৈনিক প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর লাল দাস, দৈনিক কালের কন্ঠের ঝালকাঠি প্রতিনিধি কে এম সবুজ, দৈনিক প্রথম আলোর পুরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রিন্স, দৈনিক দেশ বার্তার বরগুনা প্রতিনিধি মোঃ মুশফিকুর রহমান, অমিতাভ রাজন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জলাধার সুরক্ষায় জোটবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।