• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটিতে শীর্ষ পদে যারা আসছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১২:২২ অপরাহ্ণ
পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটিতে শীর্ষ পদে যারা আসছেন

পিরোজপুর প্রতিনিধি: নতুন নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন পিরোজপুর জেলা ছাত্রলীগ।সংগঠনকে সুশৃঙ্খল করে চাঙ্গা করতে নতুন মডেলের সমীকরণে নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন ছাত্রনেতা।

সভাপতি/সাধারন সম্পাদক পদে ইতোমধ্যে কেন্দ্রে জীবন বিত্তান্ত জমা দিয়েছে আগ্রহী প্রার্থীরা।

যে কোন সময় ঘোষিত হতে পারে নতুন কমিটি। নতুন কমিটিকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নতুন কমিটিতে পদ পেতে দৌড়ঝাপ করছে প্রার্থীরা। আলোচনায় আছেন ইফতেখার মাহমুদ সজল, সাব্বির আহমেদ, আসিফ ইকবাল, জয়েন তালুকদার, শেখ মাঈন, জাকারিয়া শুভ, জুনায়েদ রাসেল, সাইফুল আলম রাসেল, মোমেন মোর্সেদ শুভ্র, রাব্বি ইসলাম অপু, সুপান্থ হালদার,সিভলী রহমান শুভ, অনিরুজ্জামান অনিক।

এছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক শেখ সাইফ ও জেলা ছাত্রলীগের সভাপতির দৌড়ে এগিয়ে আছেন।

মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২২ সালের ২২ জানুয়ারি পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়া হয়। ছাত্রলীগকে কথিত সিন্ডিকেট মুক্ত করতে এবং সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে ভোটে না গিয়ে এবার যে সিলেকশনের মাধ্যমেই নেতা নির্বাচিত হতে যাচ্ছে সে ব্যাপারে স্পস্ট আভাস পাওয়া গেছে। এ জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।