• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৮:২১ পূর্বাহ্ণ
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

ডেস্ক, বরিশালঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক থেকে প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিসা মুনতাজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আমরা আতংকিত। স্বাধীন দেশে আমাদের নিরাপত্তাটা কোথায়। পড়াশোনা করতে গিয়ে যদি এমন নির্যাতনের শিকার হতে হয় তাহলে আমরা কোথায় যাব।

অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মশাল মিছিলে অন্যদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, অদিতি সপ্তর্ষী, রাকিব মাহামুদ, সুমাইয়া আফরিন প্রমুখ অংশগ্রহণ করেন।