• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতারকৃত ধর্ষকদের দ্রুত বিচারের দাবীতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১২:১২ অপরাহ্ণ
গ্রেফতারকৃত ধর্ষকদের দ্রুত বিচারের দাবীতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যালয়ের এক ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের দ্রুত বিচার এবং শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

অাজ শ‌নিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সমানে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু।

তিনি বলেন, শিক্ষার্থী ধর্ষনের দাবীতে যখন আমরা বিচার চাইতে গেলাম তখন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সামনে অনেকটা তাদের নির্দেশে আমাদের উপর হামলা হলো। চার দফা দাবীতে আমাদের আন্দোলন এখনো চলছে। গতকাল জেলা প্রশানের বেঁধে দেয়া ২৪ ঘন্টার সময়সীমা শেষ হয়েছে। এরপর বিকাল চারটা থেকে অবস্থান কর্মসূচী পালন করে আসছি।

তিনি আরো বলেন, গতকাল রাত থেকে আমরা শুনছি ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মুধু মাত্র ধর্ষকদের গ্রেফতার করলেই আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসবো এটা নয়। আমাদের উপর হামলাকারীদের বিচার হতে হবে। আমরা মনে করছি গোপালগঞ্জের এ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার কোন পরিবেশ নেই। যেখানে আমাদের নিরাপত্তা নেই সেখানে আমরা কিভাবে পড়ালেখা করবো। আমাদের একমাত্র আশ্রয় স্থল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস চাই।

তিনি আরো বলেন, বিকাল তিনটায় আমাদের আন্দোলন মঞ্চে ভিসি মহোদয়কে আহবান করবো আমাদের দাবীর অগ্রগতি বিষয়ে বলার জন্য। বিকাল চারটায় হলের ছাত্রীদের নিজস্ব প্রতিবাদ কর্মসূচী থাকবে এবং সন্ধ্যা ৭টায় আলোর মিছিল করা হবে।

সংবাদ সম্মেলন শেষে ক্যাম্পাসে একটি বিক্ষিাভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সদক প্রদক্ষিণ করে আন্দোলনরত স্থালে গিয়ে শেষ হয়। এর আগে সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সমানে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে শ্লোগানে শ্লোগানে কম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

প্রসঙ্গত, বুধবার রাতে গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগস্থ হেলিপ্যাড থেকে হেঁটে বের হচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারী চালিত ইজি বাইকে কয়েক জন ব্যক্তি তাদের তুলে নেয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের হ্যালিপাডের পাশেই নির্মাণাধীন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের ভবনে নিয়ে গিয়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা
তার সহপাঠীকে মারধর করে ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে। রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটা মামলা দায়ের
করেন।

এর প্র‌তিবাদে বহস্প‌তিবার সকাল থে‌কে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে বিকালে প্রশাসনের সাথে সমঝোতা বৈঠক হবার পর অবরোধ তুলে নেয়া হয়। কিন্তু কিছু শিক্ষার্থী সড়ক থেকে না সড়লে বরিহাগতদের হামলায় ৮ শিক্ষার্থী আহত হন। ছাত্রী ঘর্ষনের ঘটনায় র‌্যাব ৬ জন ও গোপালগঞ্জ পুলিশ আরো চার জনকে করে। #