• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জ ৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ
মির্জাগঞ্জ ৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় সুবিদখালী সরকারি র’ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার, ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নেছার, দপ্তর সম্পাদক মোঃ আবদুর রহিম সজল সহ শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে উপজেলার ঝাটিবুনিয়া ম’ই মাধ্যমিক বিদ্যালয় বনাম আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।