• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাস চাঁপায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১০:০৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে বাস চাঁপায় ইজিবাইক চালক নিহত

গৌরনদী প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় বাস চাঁপায় আল আমিন হাওলাদার (৩০) নামের এক ইজিবাইক চালক রবিবার দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। নিহত আল-আমীন গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেলাল হোসেন জানান, রবিবার সকাল দশটার দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় ঢাকাগামী বর্ণমালা পরিবহনের একটি বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আল-আমিন গুরুতর আহত হয়। দুপুওে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দূর্ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায়। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।