স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মোমবাতি জ্বেলে আলোর মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রোববার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা মোমবাতি জ্বেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোর মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আন্দোলনরত স্থলে গিয়ে শেষ হয়। এ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থীরা অংশ নেন। #