• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষকদের শাস্তির দাবীতে বশেমুরবিপ্রবি-‌তে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ণ
ধর্ষকদের শাস্তির দাবীতে বশেমুরবিপ্রবি-‌তে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যাযালয়ের এক শিক্ষার্থীকে “দলবদ্ধ ধর্ষনের” প্রতিবাদে ও ধর্ষকদের সর্বচ্চো শা‌স্তি মৃত্যুদন্ডের দাবী‌তে মানববন্ধন করেছে বশেমুর‌বিপ্রবি-র গোপালগ‌ঞ্জের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ রোববার (২৭ ফেবুয়ারী) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববদ্যাযালয়ের মেইন গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন বরা হয়।

মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফায়েকুজ্জামান, তাপস বালা, কর্মকর্তা সাইফুল্লাহ রাজু, ত‌রিকুল ইসলাম এবং শিক্ষার্থী কা‌রিমুল হক ও শেখ তারেক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ধর্ষক কারো আপন হতে পারে না। তার একটি মাত্র পরিচয় সে ধর্ষক। যারা ধর্ষনের মতো ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের মৃতুদন্ড দাবী করেন তারা। #