• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সাংবাদিকে প্রাণনাশের ঘটনায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১১:২৫ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে সাংবাদিকে প্রাণনাশের ঘটনায় থানায় অভিযোগ

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দেয়াল ধসের ঘটনায় ৫ সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, রবিবার দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকগণ থানায় হাজির হয়ে হুমকিদাতা ভাড়াটিয়া মাস্তান সোহেল সরদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এসময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুজ্জামান বলেন, আমি অভিযোগ পেয়েছি, এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন বুলু এহেন অপ্রীতিকর ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান।
উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারী শনিবার পৌরসভার ৩নং ওয়ার্ডে দেয়াল ধসে পড়ে ৪জন পথচারী আহত হওয়ার তথ্য সংগ্রহ করতে যান সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম অবুঝ, সাংবাদিক এনামুল হক, পিন্টু কুমার সরকার, আশাদুল ইসলাম,লিয়ন রানা। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগালাজ ও প্রাণনাশের হুমকি দেন রাজু মাস্টারের ভাড়াটিয়া মাস্তান সোহেল সরদার। এঘটনায় সাংবাদিক পিন্টু সরকার বাদি হয়ে সোহলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।