• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বৃহস্পতিবার পযর্ন্ত বশেমুরবিপ্রবি-র ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০২:২৬ পূর্বাহ্ণ
আগামী বৃহস্পতিবার পযর্ন্ত বশেমুরবিপ্রবি-র ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী আগামী বৃহস্পতিবার পযর্ন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ কিউ এম মাহবুব এর সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরী অনুষ্ঠিত হয়। পরে এ সভায় ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রশাসনিক সকল কার্য্ক্রম অব্যাহত থাকবে।

এ সভায় অ্যাকাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। #