• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:২০ পূর্বাহ্ণ
পিরোজপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুর প্রতিনিধি

মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে
জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কর্মসূচী পালন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহিলা আওয়ামিলীগের নেতাবৃন্দ।

পরে নুরজাহান হোসেন দুলুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাহিদা বারেক,সহ সভাপতি মীরা চৌধুরী, সহ সভাপতি তাহমিনা আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মোসা মাকুল খানম।

বিভিন্ন উপজেলা থেকে বক্তব্য রাখেন হাসিনা পারভীন, দ্বীপ্তি মৃধা, শাহানা নাসরিন, জেসমিন আক্তার, খন্দকার নাদিয়া পারভিন, সালমা বেগম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় নিয়ে কেক কাটা হয় এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মোসাঃ মাকুল খানম।