• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
বাকেরগঞ্জের চরাদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আদর্শ শিক্ষা পরিবারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সংগঠনের তৃতীয় বর্ষপূর্তিতে কুইজ অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। আজ সকাল দশ ঘটিকায় চরাদী ইউনিয়নের আমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়৷ অনুষ্ঠানে ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধের উপর প্রশ্ন দেয়া হয় এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন৷ আদর্শ শিক্ষা পরিবারের সভাপতি ওবায়দুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। বক্তব্য রাখেন শিক্ষক জাফর ইকবাল, শিক্ষক নজির হোসেন সিকদার, আদর্শ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা স্থায়ী সদস্য সুমন সরদার, কোষাধ্যক্ষ সানজিদা মীম, সদস্য আল-আমিন প্রমূখ৷
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” উপহার দেয়া হয়।