ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে সুপরিচিত সংগঠন তুসকোলনা সমাজ কল্যান সমিতির কার্যনির্বাহী কমিটির সভা ও শীতকালীন গ্রীল পার্টি অনুষ্ঠিত। রোমের বৈশাখী মেলার মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তুসকোলনা সমাজ কল্যান সমিতির সভাপতি জাহিদ হাসান খোকন। সিনিয়র সহ সভাপতি মোঃ শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাদবরের যৌথ পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী দেলোয়ার হোসেন,১নং সদস্য জহিরুল ইসলাম,সহ সভাপতি নুরুল হুদা,বাবু ঢালী, খোকন ফরাজী,বিলাল আলম,যুগ্ম সাধারন সম্পাদক আবুল বাশার,সহ সম্পাদক জাহাঙ্গীর আলম,কাউসার মিয়া,সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার,সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,মোস্তফা কামাল,কোষাধ্যক্ষ ,আলমগীর হোসেন,প্রচার সম্পাদক মফিজুল মুন্সী,সহ প্রচার সম্পাদক মোঃ রাশেদ ,দপ্তর সম্পাদক কর্নেল ,সমাজ কল্যান সম্পাদক লুৎফর রহমান রাজীব,সহ ইমিগ্রেশন সম্পাদক সালাউদ্দিন,আইন বিষয়ক সম্পাদক আবু তালেব,ধর্ম বিষয়ক সম্পাদক কুদ্দুস মালত,সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু,সন্মানিত সদস্য মিজানুর রহমান,সবুজ মিয়া,কাজী ওমর ফারুক রিপন,তারেক হোসেন,মফিজুর রহমান মজিদ সহ তুসকোলনা সমাজ কল্যান সমিতির অনন্য নেতৃবৃন্দ।এ সময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুর রহমান খোকন। এ সময় আগামী দুই সপ্তাহের মধ্যে পুরাতন কমিটি ভেঙে সংগঠনকে ঢেলে সাজাতে আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় রোমের পৌরসভায় বিদেশী প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিশদ আলোচনা করা হয়।