• ২৭শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বালু বোঝাই ট্রলির ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৯:১০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বালু বোঝাই ট্রলির ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বালু বোঝাই ট্রলির ধাক্কায় আব্দুল কুদ্দুস মোল্লা (৪৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার ঘোষেরচরে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুস কুদ্দুস মোল্লা সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়ার আব্দুস সবর মোল্লার ছেলে।

ওসি মো: মনিরুল ইসলাম জানান, নিহত আব্দুল কুদ্দুস নিজ বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বালু বোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। #