ইতালি প্রতিনিধিঃ
বাংলা স্বাদ ও ঐতিহ্য প্রবাসের ছড়িয়ে দিতে সেন্তসেল্লে ঐক্য পরিষদ, রোমের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। প্রবাসী গৃহিণীদের হাতে বানানো বিভিন্ন স্বাদের পিঠা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী স্বাদের পিঠার কথা প্রবাসীদের স্মরণ করিয়ে দেয়।
রোমের লবঙ্গ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইসরাফিল বারির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমনের উপস্থিতিতে এবং সাইফুল ইসলাম বেপারী সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মল্লিক, উপদেষ্টা কামাল হোসেন ও ১নং সদস্য আবুল কালাম সাইমনসহ অতিথিবৃন্দ। সকলেই প্রবাসী নারীদের ভূয়সী প্রশংসা করেন বলেন, তাদের সহযোগিতায়ই প্রবাসে বেড়ে উঠা প্রজন্ম বাংলার ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারছে। এছাড়াও তারা বলেন, পিঠা বাংলার আদি উৎসব, যেখানে কৃষ্টি সংস্কৃতি সহ আপন পরিচয় উঠে আসে।অসংখ্য প্রবাসী নারীদের পরিবেশিত পিঠা উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও টাঙ্গাইল জেলা সমিতির মজিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।এ দিকে পিঠা উৎসবে নেতৃবৃন্দ বলেন আগামী রোম কমুনের নির্বাচনে সেন্তসেল্লে বাসীর পক্ষ থেকে বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মনকে ৫নং ওয়ার্ডে প্রার্থী হিসাবে সমর্থন দেওয়া হয়।