স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালিয়ের শিক্ষার্থী গণ ধর্ষণের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত বিচার ও শিক্ষার্থীদের সর্বোচ্চ নিশ্চিয়তার দাবীতে ৭দিনের মতো আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (০২ মার্চ) আন্দোলনের ৭ দিনের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থূরা। এসময় শ্লোগানে শ্লোগানে মুখোরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিচারের দাবীতে বিভন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে তারা।
সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের ৭ম দিনের কর্মসূচী ঘোষনা করেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোপাত্র বাংলা বিভাগের মাস্টার্স এর ছাত্র আব্দুল্লাহ আল রাজু। ঘোষিত কর্মসুচীর ছাড়াও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিচারের দাবীতে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে গণস্বাক্ষর কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সমানে সাদা কাগজের উপর গণ স্বাক্ষর দেয় শিক্ষার্থীরা।
এছাড়া বিকেলে হামলা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী নাটক এবং সন্ধ্যায় মশাল মিছিল-এর আয়োজন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষনের বিচারের দাবীতে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় সড়ক অবরোধ করে আন্দোলন চলাকালে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। #