• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্ব-শরীরে পাঠদান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্ব-শরীরে পাঠদান শুরু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জে ৮৬২টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস শুরু হয়। সরাসরি শ্রেণিকক্ষে বসে পাঠ গ্রহণ করতে পারায় শিক্ষার্থীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা গেছে। বিদ্যালয় সরাসরি খুলে দেওয়ায় উচ্ছ্বসিত অভিভাবকরাও।

জানাগেছে, করোনার কারনে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে এক প্রকার ঘরে বন্ধি হয়ে পড়ে শিক্ষার্থীরা। পড়ালেখা নিয়ে শিক্ষার্থীদের পাশাপশি চিন্তিত হয়ে পড়েন অবিভাবকেরাও। স্কুল বন্ধ থাকায় পড়ালেখায় মনোযোগ হারাতে বসেছিল শির্ক্ষার্থীরা|

তবে দীর্ঘ দিন পর হলে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্ত মোতাবেগ স্বাস্থ্যবেধি মেনে খোলা হয় শিক্ষা প্রতিষ্ঠান। আজ বুধবার সকাল ৯টা থেকে জেলার সকল প্রাথমিক স্কুলে এক যোগে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস শুরু হয়। সরাসরি শ্রেণিকক্ষে বসে পাঠ গ্রহণ করতে পাড়ায় খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিয়ে স্কুলের ছোটাছুটি সেই চিরচেনা রূপ আবারো দেখা মেলে স্কুলগুলোর সামনে।

বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী রাইমা বিনতে মাহবুব বলেন, স্কুল বন্ধ থাকায় দীর্ঘ দিন ধরে আমরা স্কুলে আসতে পারিনি। এতে পড়ালেখা করতে অসুবিধা হয়েছে। এখন স্কুলে খুলেছে আমরা আগের মত আবারো বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে পারবো।

একই স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্রী নাফিসা বলেন, স্কুল বন্ধ থাকায় বাড়ী বসে থাকতে হয়েছে। বন্ধুদের সাথে দেখা হয়নি। এখন স্কুল খোলায় স্কুলে এসে ক্লাশ করার পাশাপশি বন্ধুদের সাথে দেখা হওয়ায় খুব খুশি লাগছে।

অভিভাবক হালিমা মাহবুব বলেন, স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েদের পড়ালেখায় সমস্যা হচ্ছিল। তাদের ঠিকভাবে পড়ালেখা করাতে পারছিলাম না। এখন স্কুল খোলায় তারা স্কুলে গিয়ে পড়তে পারবে। এতে পড়ালেখায় আবারো মনোযোগ বাড়বে।

অভিভাবক মাহববু হোসেন সারমাত বলেন, স্কুল বন্ধ থাকায় মেয়েদের পড়ালেখা নিয়ে চিন্তায় ছিলাম। এখন স্কুল খোলায় তারা স্ব-শরীরের ক্লাশ করতে পারবে। এতে স্কুল বন্ধ থাকায় পড়ালেখায় যে ক্ষতি হয়েছিল তা কিছুটা হলেও পুসিয়ে নিতে পারবে শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে পড়ালেখা করেছে। তারা স্ব-শরীরে ক্লাস করতে পারেনি। তবে এখন স্কুল খোলায় শিক্ষার্থীরা স্ব-শরীরে স্কুলে এসে ক্লাস করতে পারবে। করোনা বিধিমালা মেনে শ্রেণি কক্ষগুলোতে পাঠদান শুরু হয়েছে। এভাবে নিয়মিত পাঠদান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। #