স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপন হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিস এ কর্মসূচীর আয়োজন করে।
“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই স্লোগান নিয়ে আজ বুধবার (২ মার্চ) সকালে উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যারীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুক খান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।
সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দীন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের বায়োমেট্রিক্স গ্রহণ করা হয়। #