• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জাতীয় ভোটার দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে জাতীয় ভোটার দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় ভোটার দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বেলকা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নিবার্হী অফিসার, মোহাম্মদ আল-মারুফ এর সভাপতিত্বে ও উপজেলা নিবার্চন অফিসার সেকেন্দার আলীর সঞ্চলনায় জাতীয় ভোটার দিরস আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ,মোঃ আশরাফুল আলম সরকার লেবু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকতার্, মোঃ ফজলুল করিম, উপজেলা মাধর্যমিক শিক্ষা অফিসার, মাহামুদ হাসান মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান, সফিউল আলম, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইব্রাহিম খলিলুল্যাহ, বেলকা ডিগ্রী কলেজ অধ্যক্ষ,দিদারুল ইসলাম, বেলকা এমসি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, আহসান হাবিব খোকন প্রমখ, এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাথর্ীরা উপস্থিত ছিলেন।