স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়নে বিভাগীয় পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হযেছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এ পরামর্শ সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মো: মিজানুল হক চৌধুরী।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলয়াছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, গোপলগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। #