স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাকেন মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) কোটালীপাড়া উপজেলার ফেরধরা গ্রামের নিজ বাড়ী থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সেকেন মোল্লা ফেরধরা গ্রামের মৃত কালু মোল্লার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মো: জিল্লুর রহমান জানান, গত ১৭ ফেব্রুয়ারী ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুল ছাত্রী বাড়ির পাশের খাল পাড়ে শাক তুলতে গেলে সেখানে সেকেন মোল্লা তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সেকেন মোল্লা পালিয়ে যায়। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করে। অবিযোগের ভিত্তিতে সেকেন মোল্লাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, শাকেন মোল্লার বয়স বিবেচনায় রিমান্ড চাওয়া হয়নি। তবে সে তার দোষও স্বীকার করেনি। ভিকটিম শিশু কন্যাটি পুলিশের কাছে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে। শিশুটিকে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। পরে তার ডাক্তারী পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
তবে ওই স্কুল ছাত্রীর পিতা বলেন, আমি বাড়িতে না থাকার কারণে অভিযোগ দায়ের করতে দেরী হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি। #