• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩, ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বিবেচনায় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং বীরশ্রেষ্ঠদের নামের সদ্য জাতীয়করণকৃত প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়ছে।

আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে এ কে এম জলাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বিবেচনায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং বীরশ্রেষ্ঠদের নামের সদ্য জাতীয়করণকৃত প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন। #