• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতখানে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীকে সমর্থন করায় আ.লীগ নেতাকর্মী উপর হামলা, আহত-৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২২, ০৫:২০ পূর্বাহ্ণ
দৌলতখানে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীকে সমর্থন করায় আ.লীগ নেতাকর্মী উপর হামলা, আহত-৬

মো. ইসমাইল ভোলা।

ভোলা দৌলতখান উপজেলার মদনপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শত্রুতার জেরে আওয়ামীলীগ নেতাকর্মী উপর হামলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে ইউনিয়নের পাঠওয়ারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

হামলায় মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুট্টু, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মহিনউদ্দিন, ২নং যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন, আওয়ামীলীগের কর্মী মাইনউদ্দিন, আবু সায়েদ, মোঃ সিরাজসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

আহত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুট্টু জানান, বৃহস্পতিবার রাতে পাঠওয়ারী বাজার জামে মসজিদ থেকে এশার নামাজ শেষে আমরা বের হলে কালিমুল্লাহ নেতৃত্বে সিরাজ মাল, কামাল, শামিম, সবুজ, শাকিল, আজাদসহ ১০/১২ জন আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়।
এরা মূলত চকেট জামালের লোক। চকেট জামাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কায় নির্বাচন করে হেরে যায়। পরে নৌকা প্রতীকের চেয়ারম্যান একে এম নাছির উদ্দিন নির্বাচিত হওয়া তাকে হত্যা উদ্দেশ্যেও পরিকল্পিত ভাবে হামলা চালায় আল্লাহ অশেষ রহমতে আমাদের চেয়ারম্যান সাহেব বেঁচে গেলেও যুবলীগ নেতা টুটি মারা যায়। আজকেও আমাদের হত্যার উপর হামলা চালায় চকেট জামালের লোকেরা। আমরা এই জলদস্যুদের হাতে থেকে বাঁচতে। মদনপুরবাসী এদের বিচার চায়।

অভিযুক্তদের সাথে যোগাযোগ মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।

এ ব্যাপারের দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, আমরা কাছে এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্তের সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।