• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় এই প্রথম গ্রাফিক্স এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২২, ০৬:৫৪ পূর্বাহ্ণ
ভোলায় এই প্রথম গ্রাফিক্স এন্ড  ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

ভোলায় এই প্রথম বেকারত্বের দূরীকরণের অন্যতম প্রতিষ্ঠান গ্রাফিক্স এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট অনুষ্ঠিত হয়েছে।

ভোলা সদর উপজেলার পৌরসভা ০৭নং ওয়ার্ডের নূর মাসজিদ রোডস্থ মুসলমান পাড়ায় প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রতিষ্ঠানটির নাম ” ভোলা গ্রাফিক্স এন্ড ফ্রিল্যান্সিন ইনস্টিটিউট ” গত(০১ জানুয়ারি ২০২২) তারিখে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে।

ভোলা গ্রাফিক্স এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জনাব মো. রিদয় বলেন, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ভোলায় এই প্রথম “ভোলা গ্রাফিক্স এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ” নামের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করি। প্রতিষ্ঠানটিরে ৮ টি কোর্স রয়েছে, ১/কম্পিউটার অফিস এপ্লিকেশন, ২/গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, ৩ / সি,পি,এ মার্কেটিং, ৪/ ভিডিও এডিটিং, ৫ ওয়েব ডিজাইন, ৬/ ইউটিউব মার্কেটিং ৭/ ডিজিটাল মার্কেটিং, ৮/ইংলিশ স্পেকেন

প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি আরো বলেন, জন প্রতি কম্পিউটার, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ক্লাস সিডিউল, সার্বক্ষনিক বিদ্যুৎ এর ব্যবস্থা, Wi-Fi সুবিধা, এবং যেকোনো সময় ক্লাস করার সুযোগ চাকরিজীবীদের জন্য শুক্রবার কোর্স সন্ধ্যাকালীন।

কোর্স শেষে সরকারী সাটির্ফিকেট প্রধান করা হয় শিক্ষার্থীদেরকে।