• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা সভা

গৌরনদী প্রতিনিধি \ ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে প্রকল্প প্রস্তাব প্রস্তুত এবং বাস্তবায়নযোগ্য স্কীম ও উন্নয়ন কর্মসূচীর অগ্রাধিকার নিরুপণের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিল্বগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সংরক্ষিত ইউপি সদস্যা নাজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, সদস্য নুর আলম সরদার সহ অন্যান্যরা।