• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় গৃহবধুর আত্মহত্যা

গৌরনদী প্রতিনিধি \ দাম্পত্য কলহের জেরধরে সম্পা আক্তার নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত সম্পা বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের রিপন বেপারীর স্ত্রী।
আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু জানান, পারিবারিক অশান্তির কারণে শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়ির বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় সম্পা। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সম্পাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।