• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২২, ১০:০২ পূর্বাহ্ণ
গৌরনদীতে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মতবিনিময় সভা

গৌরনদী প্রতিনিধি \ ভোজ্য তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে বরিশালের গৌরনদীতে বাজার মনিটরিং ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর টরকীতে বাজার মনিটরিং শেষে বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, বনিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, ব্যবসায়ী নেতা ভজন কুন্ডু সহ অন্যান্যরা।