• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে আইন কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে আইন কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

আজ শনিবার (০৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষ বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য বহিতে স্বাক্ষর করেন। পরে বঙ্গবন্ধু ভবন ঘুরে দেখেন তিনি।

এসময় আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর, সচিব আতোয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আইন কমিশনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।