• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষক দল ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মনছুর ও সাধারণ সম্পাদক আশরাফুল নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২২, ১৪:৩৩ অপরাহ্ণ
কৃষক দল ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মনছুর ও সাধারণ সম্পাদক আশরাফুল নির্বাচিত

ইমরান হোসাইন ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধিঃ

৫ মার্চ(শনিবার)বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল দলের স্থায়ী কার্যালয় মির্জা অটো রাইস মিল্স ইন্ডাস্ট্রি সংলগ্ন ভিমলপুর বাজারে অনুষ্ঠিত হয়।

কৃষক দল ফুলবাড়ী উপজেলা শাখার লাগাতার সভাপতি আলহাজ্ব মনছুর আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিন আহমেদ মন্ডল ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন,জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলী আকবর,জেলা কৃষক দলের নেতা মজিবর রহমান,খানসামা উপজেলা কৃষক দলের আহবায়ক শরিফ উদদীন ও যুগ্ম আহবায়ক এনামুল হক।

কাউন্সিলে সভাপতি আলহাজ্ব মনছুর আলী মন্ডল,সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন নির্বাচিত হন।

ত্রি-বার্ষিক কাউন্সিলে ফুলবাড়ী উপজেলা শাখার ৭১সদস্য বিশিষ্ট একটি
কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।