• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেছারাবাদে জামিনে বের হয়ে হত্যার হুমকির ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ
নেছারাবাদে জামিনে বের হয়ে হত্যার হুমকির ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুর জেলার নেছারাবাদ থানায় ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিনে বের হয়ে বাদি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি নেছারাবাদ থানা ৯নং ওয়ার্ড সোহাগদল গ্রামের আব্দুর রশিদ খলিফার স্ত্রী বাদী জোসনা বেগম হয়ে নামধারী ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার আসামিরা হলো, মৃত মোজাহার মিয়ার ছেলে কবির, সোহেল, জসিম, মেয়ে, মাসুদা ওরফে মাসু, রেখা ও স্ত্রী জেসমিন, সহযোগী দুখু মিয়ার স্ত্রী রাশিদা, আলকাজের ছেলে হাতেম আলী।
বাদী ও মামলা বিবরণ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জোসনা বেগম ও তার পরিবারের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী মৃত মুজাহার কমান্ডারের গংদের সাথে বিরোধ চলে আসছে। সম্প্রতি জোসনা বেগম তাদের বাড়ির পশ্চিম পাশে নতুন একটি দোচালা টিনের ঘর তৈরি করে বসবাস শুরু করে। ১৫ দিনের মাথায় অর্থাৎ গত ২০ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে জমিজমা বিরোধের জের ধরে মৃত মুজাহার কমান্ডারের ছেলে, কবির, সোহেল, জসিম, মেয়ে মোহাম্মদ মাসু, রেখা সহ একদল ভাড়াটে সন্ত্রাসী প্রকাশ্যে ঘরবাড়ি ভাঙচুর সহ বসতঘর উপড়ে ফেলে দেয়। এসময় জোসনা বেগমের স্বামী আব্দুর রশিদ খলিফা বাধা দিলে তাকে ও কবির সহ অন্যান্যরা হত্যার চেষ্টায় হামলা চালায়। পাশাপাশি জোসনা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ও হাতের রুলি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গত একুশে ফেব্রুয়ারি নেছারাবাদ থানায় নামধারী ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেখানে মামলার আসামিরা হলো, কবির, সোহেল, জসিম, মাসু, ও রেখা। এছাড়া অজ্ঞাত নামা ২-৩ জনকে আসামি করা হয়।
কিন্তু সকল আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার বাদী জোসনা বেগম ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন-জখমের হুমকি দেয়। এছাড়া দফায় দফায় ঘরের টিনের উপর আসামিরা ইটপাটকেল নিক্ষেপ করে।
ভূমিদস্যু কবির ও তার সহযোগীদের অত্যাচার সহ্য করতে না পারে পিরোজপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জোসনা বেগম বাদী হয়ে নামধারী ১১ জনের বিরুদ্ধে ৭ ধারা মামলা দায়ের করেন।
বাদী আরো জানান কবিরসহ তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জোসনা বেগম ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়-ভীতি সহ খুন-জখমের হুমকি দিয়ে আসছে।
জমি দখল করতে জোসনা বেগমের বসতঘর ভাঙচুর করে কবির ও তার সহযোগীরা।
জোসনা বেগম কবিরের ভূমিদস্যু ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।