• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ট্রাক চাঁপায় মোটরসাইকেল মেকানিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২২, ১০:০৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে ট্রাক চাঁপায় মোটরসাইকেল মেকানিক নিহত

গৌরনদী প্রতিনিধি \ মালবাহী ট্রাক চাঁপায় বিক্রম বেপারী (১৮) নামের এক মোটরসাইকেল মেকানিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বিক্রম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাজনা গ্রামের কালাম বেপারীর ছেলে। সে গৌরনদী বাসষ্ট্যান্ডের জামাল হোসেনের মোটরসাইকেল গ্যারেজের মেকানিক ছিলো।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেলাল হোসেন জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।