ডেস্ক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক প্রবাসীর গৃহবধুর মৃত্যু হয়েছে। ওই গৃহবধু মৃগী রোগী ছিল বলে তার পরিবার সূত্র দাবি করেছে।
পরিবারের বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মো. কাদের বেপারীর ছেলে প্রবাসী রুবেল বেপারীর স্ত্রী রুনু বেগম (২৫) বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশের একটি ডোবার পানিতে পরে যায়। রুনু মৃগী রোগী হওয়ায় ডোবায় অল্প পানি থাকলেও ডোবার পানি থেকে উঠতে পারে নি।
স্বজনেরা রুনুকে খুঁজতে গিয়ে বিকেলে ডোবার পানিতে পরে থাকতে দেখে ডাক-চিৎকার করে রুনুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুনুকে মৃত ঘোষণা করেন।