• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না-জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২২, ১১:০৪ পূর্বাহ্ণ
শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না-জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ২০ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। বাঙালি জাতি মুক্তি পেয়েছিল। শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়ে, যার কাছে যা আছে, তা নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। বরিশাল জেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচন, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মইদুল ইসলাম এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না। মার্চ মাস বাঙালি জাতির জীবনে এক বিশেষ গুরুত্ববহন করে। এই মাসে বজ্রকণ্ঠে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন যে মহান মানুষটি, সেই ক্ষণজন্মা পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আজ আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছে। পেয়েছি এক নতুন দিগন্ত।
জেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচন, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপত্বি করেন বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহান মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক কে.এস এ মহিউদ্দিন মানিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মাদ হোসেন চৌধুরী, জেলা প্রথমিক শিক্ষা অফিসার, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য এইচ,এম, হারুন অর রশীদ, এস.এম মোঃ জামাল হোসেন, মাসুদ আলম খান সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচন, কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন বরিশাল জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আগত সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বরিশাল শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটি ও জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর রহমান মিয়া।