• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরমাদ্রাজ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৬, ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ
চরমাদ্রাজ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম লোকমান হোসেন,নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী চরমাদ্রাজ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার ৬ মার্চ সকালে ওই মাদ্রাসার হালরুম ও মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হুমায়ুন কবির সরমানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সরমান ও ইন্জিনিয়ার শহিদুল ইসলাম প্রমুখ । পুরো ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ রায়হান । ক্রীড়া অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ খলিলুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।