• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালীস্থ জালালাবাদ এসোসিয়েশনের মধ্যে যারা ফাটল ধরাবে তাদের কঠোর হস্তে দমন করা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৬, ২০২২, ১৬:২৭ অপরাহ্ণ
ইতালীস্থ জালালাবাদ এসোসিয়েশনের মধ্যে  যারা ফাটল ধরাবে তাদের কঠোর হস্তে দমন করা হবে

ইতালি প্রতিনিধিঃ
ইতালীস্থ বৃহত্তর সিলেটবাসী’কে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান করেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ডে. এ কে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এড.জসিম উদ্দিন আহমেদ । গত ৩রা মার্চ এক প্রেস বার্তায় তারা বলেন কেউ যেন ইতালীস্থ জালালাবাদ এসোসিয়েশন নিয়ে বিভ্রান্তি না ছড়ায়।
ইতালীস্থ বৃহত্তর সিলেটবাসী’কে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান করেন তারা। গত ২ নভেম্বর জালালাবাদ এসোসিয়েশন ইতালীতে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, যা ঢাকা কর্তৃক অনুমোদন দেওয়া হয়, কমিটির আহ্বায়ক যথাক্রমে আব্দুল ওয়াদুদ এবং সদস্য সচিব সাব্বির আহমেদ।
এসময় আহবায়ক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে একটি পূনাঙ্গ কমিটি করার জন্য দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত কয়েক দিন ধরে এক পক্ষ এই আহবায়ক কমিটি নিয়ে নানান ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে যা আহবায়ক কমিটির দৃষ্টিগোচর হয়।
জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আহবায়ক আব্দুল ওয়াদুদ ও সদস্য সচিব সাব্বির আহমেদ সবার প্রতি অনুরোধ করে বলেন, আমাদের আহবায়ক কমিটি মাধ্যমে পূনাঙ্গ কমিটি গঠন করতে আমরা দ্রুত কাজ করে যাচ্ছি যা দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে কেউ বিভ্রান্ত না হয়ে আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতায় খুব শীঘ্রই একটি সুন্দর ও স্বচ্ছ কমিটি উপহার দেব।

ইতিমধ্যে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের এক প্রেস বার্তায় গন্যমাধ্যম কে জানানো হয়েছে গত ২ নভেম্বর ২০২১ তারিখে কমিটির আহবায়ক যথাক্রমে আব্দুল ওয়াদুদ এবং সদস্য সচিব সাব্বির আহমেদ। জালালাবাদ এসোসিয়েশন, ইতালিতে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা কতৃক অনুমোদন দেয়া হয়। প্রেসবার্তায় উল্লেখযোগ্য বার্তাটি নিচে হুবহু তুলে ধরা হলো।
ইতালিস্থ জালালাবাদবাসীদের সদয় অবগতি জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২ নভেম্বর ২০২১ তারিখে জালালাবাদ এসোসিয়েশন, ইতালিতে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা কতৃক অনুমোদন দেয়া হয়। কমিটির আহবায়ক যথাক্রমে আব্দুল ওয়াদুদ এবং সদস্য সচিব সাব্বির আহমেদ। উক্ত আহ্বায়ক কমিটি জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা এর প্রবাসী আজীবন সদস্য বৃদ্ধিসহ ইতালিতে অবস্থানরত জালালাবাদ বাসীদের সংগঠিত করে সন্তোষজনকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতালিতে বসবাসরত বৃহত্তর সিলেটীদের জালালাবাদ এসোসিয়েশন, ইতালির সাথে সংম্পৃক্ত হয়ে কাজ করার আহবান জানাচ্ছি।

জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা কর্তৃক অনুমোদিত ইতালির আহ্বায়ক কমিটির কর্মরতৎপরতার জন্য আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
ড. এ কে আব্দুল মুবিন সভাপতি,
(এড. জসিম উদ্দিন আহমেদ) সাধারণ সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা।