স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ বিষয নিয়ে এখনই ভবিষ্যৎবাণী করা যাবে। একটু সময গড়াতে দিন। আমরা ধীিরে ধীরে তা জানাতে পারবো।
আজ রোববার (০৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, অামরা একটি কমিশন হিসেবে মাত্র দায়িত্ব নিয়েছি। অামাদের অারো সময় দিতে হবে। একটু সময় গড়ানোর পর যথাসময়ে অামরা এ ব্যাপারে জানাতে পারবো।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে তার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা। ৭ মার্চের ভাষণের ধারাবাহিকতায় ২৬ মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে ১৬ ডিসেম্বর অামরা পরিপূর্ণ বিজয় অর্জন করি।
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় নবনিযুক্ত নিবার্চন কমিশনার মো: আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো: আলমগীর, মো: আনিছুর রহমান, নিবার্চন কমিশন সচিবালয়ের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার অাব্দুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মুহা. ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা অাওয়ামী লীগ নেতা মো: ইলিয়াস হোসেন, শেখ সাইফুল ইসলামসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #