• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ইয়াবা সহ যুবক-যুবতী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২২, ১৩:৫০ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে ইয়াবা সহ যুবক-যুবতী আটক

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই মোঃ রফিকুল ইসলাম, এস আই গোলাম মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবা সহ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে কালিকাপুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ শাহিন বেপারী(২৫) পিতা মৃত মন্টু বেপারী, সাং-কালিকাপুর (কলনীকান্দি) ও মোসাঃ তাসলিমা(৩০) পিতা-খোরশেদ আলম ওরফে রাজা, সাং-কালিকাপুর(রাড়ীকান্দি) উভয়ের বাড়ি মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কালিকাপুর গ্রামে। আটককৃত তাসলিমা বেগম এর আগেও একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত মাদক বানিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কালিকাপুর গ্রাম থেকে ৬৩ পিচ ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।