• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে “ঐতিহাসিক ৭ই মার্চ” জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২২, ১৪:৩৭ অপরাহ্ণ
মির্জাগঞ্জে “ঐতিহাসিক ৭ই মার্চ” জাতীয় দিবস উদযাপন

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী): “ঐতিহাসিক ৭ই মার্চ” জাতীয় দিবস-২০২২খ্রিঃ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ ও প্রশাসন, মির্জাগঞ্জ থানা, উপজেলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাগঞ্জ প্রেসক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান উজ্জামান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল বাশার নাসির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক প্রমুখ।

শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।