• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২২, ১১:১৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে নারী দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি :“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন সহ অন্যান্যরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।