• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২২, ১১:১৩ পূর্বাহ্ণ
চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালিত

 

কামরুল সিকদার চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও চরফ্যাশন মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮মার্চ) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা চত্বর থেকে “জনপ্রতিনিধিদের সচেতনতা রোধ করবে বাল্যবিবাহের ভয়াবহতা” প্রতিপাদ্যে বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী’ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আকতারুল আলম শামু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মামুন হোসাইন,চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক শাহানুর বেগম বিউটি,নারী নেত্রী মাহমুদা খানম মিলি,চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম আবু সিদ্দিক ,চরফ্যাশন প্রেসক্লাবের বার্তা সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন,ও সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, নারী হচ্ছে দেবী তুল্য। একজন নারী তার জীবনে সকল কাজে আমাদের সহযোগিতা করছে। নারীর অধিকার বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নারীদেরকে পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে।