• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে অপসাংবাদিকতার বিরুদ্ধে জালালাবাদ এসোসিয়েশন প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২২, ১১:১০ পূর্বাহ্ণ
রোমে অপসাংবাদিকতার বিরুদ্ধে জালালাবাদ এসোসিয়েশন প্রতিবাদ সভা

 

ইতালি প্রতিনিধিঃ

জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিলেটের কৃতি সন্তান এডভোকেট জসিম উদ্দিনকে হেয় প্রতিপন্ন করার উদ্যেশ্যে রোমের একজন কথিত সাংবাদিক বর্তমান সময়ের বহুল পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এফবিতে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যা প্রপাগান্ডা করে একটি মহলের স্বার্থ

হাসিলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইতালিস্থ জালালাবাদ এসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দ। ইতালির রাজধানী রোমের শেন্তশেল্লে একটি হলরুমে সংগঠনের সিনিয়র সদস্য জনাব মজির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমেদের পরিচালনায় এ প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারন সম্পাদক জসিম উদ্দিন একজন সম্মানিত ব্যক্তি তিনি আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান। তাকে হেয় প্রতিপন্ন করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে একটি মহল আর তাদেরই এজেন্ডা বাস্তবায়ন করছে রোমের এক কথিত সাংবাদিক। কথিত সেই সাংবাদিক নিজেকে চ্যানেল এস ইউকে’র ইতালি প্রতিনিধি দাবি করে এধরনের হীন কর্ম কান্ড করে যাচ্ছেন। যাহা একাধারে সাংবাদিক সমাজের জন্য লজ্জাকর ও সমাজের চোখে নিন্দাজনক।

নেতৃবৃন্দ চ্যানেল এস ইউকের কর্ম কর্তাবৃন্দের প্রতি এহেন অযোগ্য অপেশাদার লোককে প্রতিষ্ঠান থেকে বহিস্কারের আবেদন জনান। তারা আরো বলেন যারা পেছন থেকে এরকম জঘন্য কর্ম কান্ডের কলকাঠি নাড়ছেন এবং স্বার্থ হাসিলের চেষ্টা করছেন তাদের হীন স্বার্থ কখনোই পূরণ হবার নয়। আমরা অনতি বিলম্বে এসকল কর্ম কান্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি মজির উদ্দিন বলেন বৃহত্তর সিলেটের ঐক্যের স্বার্থে এই স্বার্থান্বেষী মহলকে এখনই প্রতিহত করতে হবে এবং আমাদের ঐক্য সুসংহত করতে হবে।

প্রতিবাদ সভার সঞ্চালক, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচীব জনাব সাব্বির আহমেদ বলেন আমরা খুব শিঘ্রই এই জঘন্য কর্ম কান্ডের মদদ দাতাদের মুখোশ উন্মেচন করব।

প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব ফয়জুর রহমান, মাসুক উদ্দিন, আলী হোসেন, অলিউল ইসলাম, মামুন আহমেদ, ময়নুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জুয়েল আহমেদ. বদরুল ইসলাম, মুন্না খান সাইফুর রহমান, রুমেল আহমদ, মনসুর আহমদ, জাবেদ আহমদ, মাসুদ রহমান, হামিদ লৌদি, অমি সাঈদসহ আরো অনেকে।