স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে তেলের নির্ধারিত মূল্য মুছে ফেলা ও মূল্য তালিকা না থাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (০৯ মার্চ) দুপুরে উপজেলার পাটগাতি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান ও সহকারী কমিশনার মো: সালাহউদ্দিন আইয়ুবী এসব জরিমানা করেন।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে অভিযান চালানো হয়। এসময় তেলের মূল্য মুছে ফেলা ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় টুঙ্গিপাড়ার রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার অলি শরীফকে ৩০ হাজার টাকা জরিমানা হয়।
অপরদিকে, জেলা শহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এসময় মুল্য তালিকা না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার মো: সালাহউদ্দিন আইয়ুবী।
এ অভিযানে ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। #