• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৯, ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান. প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সহ অন্যান্যরা। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশগ্রহন করেন।