• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২২, ০৮:০৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ “মুজিববর্ষে সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য বরিশালের গৌরনদীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সহ অন্যান্যরা অংশগ্রহন করেন। শেষে সরকারী পাইলট বিদ্যালয় মাঠে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেনের নেতৃত্বে দূর্যোগকালীণ সময়ের বিশেষ মহড়া প্রদর্শন করা হয়।